ভিডিও মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৭ মার্চ, ২০২৫, ০২:৫৮ দুপুর

জাতীয় পার্টি জাতীয় বেইমান : জয়নুল আবদিন ফারুক 

জাতীয় পার্টি জাতীয় বেইমান : জয়নুল আবদিন ফারুক, ছবি: সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জাতীয় পার্টি জাতীয় বেইমান। ২০১৪ সালে আওয়ামী লীগ অবৈধভাবে নির্বাচন করতে পারতো না। কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে যাওয়াতে তারা সে নির্বাচনটা করতে পারে। যদিও অসুস্থ এরশাদকে সিএমএইচ নিয়ে জোর করে নির্বাচনে আনার ব্যবস্থা করা হয়।

আজ সোমবার (১৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে গণঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের পরে ড. মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছেন। ভেবেছিলাম, আমাদের হয়তো আর কথা বলতে হবে না। বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু আমাদের এখনও মানুষের অধিকারের কথা বলতে হচ্ছে। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান গত ১৬টি বছর মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলার চেষ্টা করে গেছেন। বেগম খালেদা জিয়া বিনাকারণে পাঁচটি বছর জেল খেটেছেন। 

ভারতের উদ্দেশে ফারুক বলেন, আপনাদের অনেক কিছু বলার আছে। ১৯৭১ সালে আপনারা সহযোগিতা করেছেন আমরা স্বীকার করি। কিন্তু অবৈধ শাসক শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছেন বা চেষ্টা করছেন, এগুলো আমরা মানি না।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে তাকাইচির জয় : জাপানকে সতর্কবার্তা চীনের

নিউইয়র্কে প্রচণ্ড শীতে ১৮ জনের মৃত্যু

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ 

পোস্টাল ব্যালটের ফলাফলে কিছুটা বিলম্ব হতে পারে : ইসি সচিব

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবে বিএনপি : মাহদী আমিন

ইরানের জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে দূরে থাকার নির্দেশ