ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৫ ০১:২৭ পিএম

চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা

চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ঘরে ঢুকে চার বছরেরে শিশুর গলায় ছুরিধরে মাকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে যশোরের শহরতলীর বিরামপুর গাবতলায় এই ঘটনা ঘটে।

আহতের ভাই জানান, তাদের প্রতিবেশী হাসান আলী (১৮) রাত সাড়ে ১১টার দিকে মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ঘরের দরজা খোলায়। দরজা খোলার পরপরই ঘরে থাকা চার বছরের শিশুর গলায় চাকু ধরে ওই শিশুর মাকে ধর্ষণ চেষ্টা চালায়। তখন চিৎকার করলে ওই শিশু ও তার মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাসানসহ তার সহযোগীরা।  আহতের বাবা জানিয়েছেন, বাসায় কেউ না থাকার সুযোগে তাদের প্রতিবেশী হাসান এ কাণ্ড ঘটিয়েছে। তিনি তার মেয়ে ও নাতনীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। 

আরও পড়ুন

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় আহতের ছোট ভাইয়ের বন্ধুসহ অজ্ঞাত আরও দুজন জড়িত। তাদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুতই জড়িতদের আটক করা হবে বলে জানান তিনি। তবে এ ঘটনা এখনও কোনো মামলা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১

সৌদি আরবের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ

২

ভারতের বহুজাতিক বিমান মহড়া ‘তরং শক্তি-২৬’-এ প্রথমবার অংশ নিল বাংলাদেশ

৩

বিরোধীদলকে নিয়েই সংবিধান সংশোধন করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী

৪

দেশে ফেরা কর্মীদের পুনর্বাসনে কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

৫

দেশকে এগিয়ে নিতে কৃষক-কৃষিকে গুরুত্ব দিতে হবে: কৃষিমন্ত্রী

৬