ভিডিও বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৫ ০৮:২৩ পিএম

তিন মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সরছে শেখ পরিবারের নাম 

সংগৃহীত,তিন মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সরছে শেখ পরিবারের নাম 

দেশের তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সরছে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিবেরর নাম। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫'-এর খসড়া উপদেষ্টা পরিষদ থেকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এ অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তিত হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে।

আরও পড়ুন

অন্যদিকে, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে 'শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫'-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এ অধ্যাদেশের মাধ্যমে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনার নাম পরিবর্তিত হয়ে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫'-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এ অধ্যাদেশের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেটের নাম পরিবর্তিত হয়ে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ঊর্ধ্বতন সাত কর্মকর্তার বদলি ও পদায়ন

সৌদি আরবে আবারও বড় ধরনের হামলা হুথিদের

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট ২৯ অক্টোবর

নিয়ন্ত্রণে রাজধানীর এপেক্স ভবনের আগুন

ইরানের হামলায় জর্ডানের মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত

পাচারের সময় বগুড়ায় ১০৩টি টিয়া পাখি উদ্ধার, পরে অবমুক্ত