ভিডিও সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৫ ০৪:৪৫ পিএম

মাগুরার শিশুটি আমাদের লজ্জা দিয়ে বিদায় নিয়েছে: মির্জা ফখরুল

সংগৃহীত,মাগুরার শিশুটি আমাদের লজ্জা দিয়ে বিদায় নিয়েছে: মির্জা ফখরুল

মাগুরায় নরপশুদের নিপীড়নের শিকার শিশুটির মৃত্যুর খবরে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে শিশুটির মৃত্যুর খবর প্রকাশের পর তাৎক্ষণিক শোক বিবৃতিতে তিনি বলেন, ‘মাগুরার কয়েকটা নরপশুর নিষ্ঠুরতা ওই শিশুটির ওপর দিয়ে গিয়েছিল। ক্ষতচিহ্ন নিয়ে হাসপাতালের বিছানায় সংগ্রাম করে শিশুটি জগতের মায়া ছেড়ে আমাদের কতটা লজ্জা দিয়ে ও কাঁদিয়ে বিদায় নিয়েছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আমি তার বিদেহী রুহের মাগফেরাত কামনা করছি।

আরও পড়ুন


শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১

নাটোরের সিংড়ায় প্রয়োজনীয় সার না পেয়ে দিশেহারা কৃষকরা

২

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের পৃথক অভিযানে দুই মাদককারবারীসহ গ্রেফতার- ৪

৩

রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪৪ জন গ্রেফতার

৪

বগুড়া সিটি কর্পোরেশনে ওয়ার্ড বিন্যাসে তীব্র অসামঞ্জস্যতা

৫

বগুড়ায় জেলাপ্রশাসকের নিকট জুলাই যোদ্ধাদের স্মারকলিপি 

৬