ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৫, ০১:৪৫ দুপুর

ধর্ষণ মামলার বিচার দ্রুত করতে আইনের সংশোধন হচ্ছে : আইন উপদেষ্টা

সংগৃহীত,ধর্ষণ মামলার বিচার দ্রুত করতে আইনের সংশোধন হচ্ছে : আইন উপদেষ্টা

ধর্ষণ মামলার আইন সংশোধনে খসড়া প্রস্তুত বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার (১২ মার্চ) বিকেলে সচিবালয়ে পাঁচ দফা দাবি জানিয়ে ধর্ষণবিরোধী মঞ্চের দেয়া স্মারকলিপি গ্রহণের পর সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

 
আইন উপদেষ্টা বলেন, ধর্ষণ মামলার বিচার দ্রুত ও যথাযথ করতে আইনের সংশোধন হচ্ছে। এরইমধ্যে আইনটির খসড়া তৈরি হয়েছে।
 
বিভিন্নভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীর ওপর নির্যাতন ও হয়রানির ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানান আসিফ নজরুল। তিনি বলেন, ‘মেয়েদের যারা উত্ত্যক্ত করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।’
 
নিজেকে নৈতিকভাবে পরিশুদ্ধ করে মোরাল পুলিশিং করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা। বলেন, ‘মাগুরায় শিশু ধর্ষণ মামলা যেন কালক্ষেপণ না হয়, সেই নির্দেশ দেয়া হয়েছে।’

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে ৭ বিঘা জমির তরমুজ গাছ উপড়ে ফেলার অভিযোগ

বগুড়ার মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে বলেই ১৭ বছর বঞ্চিত হতে হয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বগুড়ার সারিয়াকান্দিতে ইউটিউব দেখে সরিষার আবাদ, সাড়া ফেলেছে এলাকায়

প্রধানমন্ত্রী ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১