ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ মার্চ, ২০২৫ ০৪:০১ পিএম

হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারের জামিন

সংগৃহীত,হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারের জামিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার, সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল।

সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে।

গত বছরের ১২ ডিসেম্বর শমী কায়সারকে ৩ মাসের জামিন দেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করেন আদালত। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন স্থগিত করে রুল নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ।

আরও পড়ুন

গত বছরের ৯ নভেম্বর শমী কায়সারকে রিমান্ড শেষে কারাগারে পাঠান আদালত। এর আগে ৫ নভেম্বর দিবাগত রাতে উত্তরার ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩নং বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার তিনদিনের রিমান্ড মঞ্জুর হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক পেটানো সেই ছাত্র আটক

১

কমিটি নিয়ে জামায়াতের দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

২

নওগাঁর বদলগাছীতে জানালা ভেঙে বৃদ্ধার স্বর্ণালঙ্কার ও মুঠোফোন চুরি

৩

বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর

৪

সোহরাওয়ার্দী হাসপাতালে যত আলো-বাতাস সেটা অনেক পার্কেও নেই : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৫

হাসপালে আসলে রোগীদের যেন ভালোলাগা কাজ করে :স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬