ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ মার্চ, ২০২৫, ০৩:১৩ দুপুর

ডিজে রাহাতের পরিকল্পনা ও পরিচালনায় একদিনেই একশত গানের চিত্রায়ণ

ডিজে রাহাত।

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের ডিজেইং জগতে সেরা নাম ডিজে রাহাত। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে তিনি ডিজেইং করে যাচ্ছেন বেশ সুনামের সঙ্গে।

কিছুদিন আগে তিনি বাংলাদেশের প্রচলিত ত্রিশটি ফোক গান ডিজে পার্টিতে উপস্থাপনের জন্য ড্যান্স ফরম্যাটে করেছেন। তবে এবার আরো একটি মাইলফরক কাজ তিনি করেছেন। তা হলো, ডিজে রাহাত তার নিজের পরিকল্পনায়, তত্ত্বাবধানে ও পরিচালনায় বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একশত জন শিল্পীকে দিয়ে নতুন মিউজিক অ্যারেঞ্জম্যান্টে (পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে) ফোক, বাউল গান (বাংলাদেশের শিল্পীদের গাওয়া জনপ্রিয় গান) কাভার সং হিসেবে নতুন করে গাওয়ানোর পর তা মাত্র একদিনে অর্থাৎ একশত গান একদিনেই মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন করেছেন। একশত গানের মিউজিক অ্যারেঞ্জম্যান্টে ছিলেন শান সায়েক ও আদিব কবির।

ডিজে রাহাতের মিউজিক্যাল প্রজেক্ট ‘ই-পিয়ানো’র সাথে এই প্রজেক্টে যুক্ত আছে ‘মিউজিক আলফা’। এই প্রজেক্টে যে একশত শিল্পী গান গেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন লুইপা, ঝিলিক, ইউসুফ, পারভেজ সাজ্জাদ, খায়রুল ওয়াসী, কামরুজ্জামান রাব্বি, পূজা, সাব্বির জামান, নূরজাহান আলীম, আনিকা, মুহিন খান, লুৎফর হাসান, পলাশ, তানভীর আলম সজীব, মিলন মাহমুদ’সহ আরো ৮৫জন শিল্পী। ডিজে রাহাত জানান, তার নিজের ইউটিউব চ্যানেল ‘ডিজে রাহাত’সহ শান সাইক’,‘ আদিব কবির’,‘ মিউজিক আলফা’সহ প্রত্যেক শিল্পীর ইউটিউব চ্যানেলে গানগুলো প্রকাশ পাবে। যেসব শিল্পীর ইউটিউব চ্যানেল নেই তাদের ইউটিউব চ্যানেল খুলে তাতেও গানগুলো প্রকাশ করা হবে।

আরও পড়ুন

কেন হঠাৎ করেই এই একশত গান করার পরিকল্পনা করেছেন? এমন প্রশ্নের জবাবে ডিজে রাহাত বলেন,‘ দেখা যায় যে শিল্পীরা গান গাওয়ার পর সেই গান শুধু প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলেই প্রকাশ পায়। বা শিল্পীরা গান করে তা রেকর্ড লেভেল’কে দিয়ে দেন। হাতেগুনা কয়েকজন শিল্পী ছাড়া আর কেউই নিজেদের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে গান প্রকাশে মনোযোগী বা আগ্রহী না। কিন্তু আমি মনেকরি শিল্পীদের নিজস্ব ইউটিউব চ্যানেলের প্রতি মনোযোগী হওয়া ভীষণ প্রয়োজন। একটা নির্দিষ্ট বয়সের পর শিল্পীদের গানে খুব বেশি ব্যস্ততা থাকেনা। তাই ব্যস্ত সময়েই তাদের বেশি বেশি গান করে নিজেদের চ্যানেলে প্রকাশ করা উচিত। তাতে নিজেদের চ্যানেলই ডেভেলপ হবে এবং ভবিষ্যতে আর্থিক সুবিধাও পাওয়া যাবে। শিল্পীদের অুনপ্রেরণা দিতেই আমি এই শতগানের উদ্যোগ নিয়েছি। ধন্যবাদ কৃতজ্ঞতা সকল শিল্পীকে এবং মিউজিক আলফা, শান ও আদিব কবিরকে আমার সাথে থেকে আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

গ্যাসের চুলা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

কম্পিউটার দক্ষতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি

ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া : ডোনাল্ড ট্রাম্প

কারা হেফাজতে চিকিৎসাধীন বগুড়ার সারিয়াকান্দির আ’লীগ নেতার মৃত্যু