ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১১ মার্চ, ২০২৫ ০৬:০১ পিএম

সিরাজগঞ্জের কাজিপুরে অটোরিকশা চালক খুন

সিরাজগঞ্জের কাজিপুরে অটোরিকশা চালক খুন। প্রতীকী ছবি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে এনামুল হক (৪২) নামের এক অটোরিকশা চালক খুন হয়েছে। তিনি উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি উত্তরপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে। কাজিপুর থানা পুলিশ আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭ টায় কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুবলাই গ্রামের রাস্তার পাশ থেকে এনামুলের মরদেহ উদ্ধার করে। একইদিন সকাল ১০টায় থানায় গিয়ে এনামুলের লাশ শনাক্ত করে তার পরিবারের লোকজন।

নিহত এনামুলের ছোটভাই নাজমুল হাসান জানান, আজ মঙ্গলবার (১১ মার্চ) ভোররাত সাড়ে ৩টায় সেহরি খেয়ে চার ক্যারেট টমেটো নিয়ে সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া বাজারে উদ্দেশ্যে নিজের অটোভ্যান নিয়ে রওয়ানা দিয়েছিলেন তার ভাই।

আরও পড়ুন

কাজিপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান, ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যেই এনামুলকে স্কচটেপ দিয়ে হাত-পা বেঁধে ও গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রের খোলস থেকে প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার খোঁজে বাংলাদেশ

১

ঘরের মাঠে লজ্জার হার মায়ামির, প্রতিপক্ষে মুখে বল ছুড়ে সমালোচিত মেসি

২

সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে : জামায়াত আমির

৩

বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

৪

বাল্টিক সাগরে রুশ জাহাজে ড্রোন হামলা, বিস্ফোরণ-আগুন

৫

ইনিংসে ৭২০ রান করে রেকর্ডবই ওলটপালট ভারতের

৬