ভিডিও শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ মার্চ, ২০২৫, ০৯:৩৭ সকাল

শান্ত-তাসকিনদের বেতন নির্ধারণ, সরে দাঁড়ালেন মাহমুদউল্লাহ

শান্ত-তাসকিনদের বেতন নির্ধারণ, সরে দাঁড়ালেন মাহমুদউল্লাহ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। চুক্তিতে ২২ ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই নতুন চুক্তি। তবে বড় চমক হিসেবে কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

চলতি বছরের ফেব্রুয়ারির পর বিসিবিকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান মাহমুদউল্লাহ। বোর্ড সে অনুরোধ মেনে নেয়, ফলে ১ মার্চ থেকে তিনি চুক্তির বাইরে থাকছেন। দীর্ঘ সময় পর চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও।

বিভিন্ন ক্যাটাগরিতে কে কে আছেন?

আরও পড়ুন

এ প্লাস ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ। তার মাসিক বেতন ১০ লাখ টাকা। ৮ লাখ টাকা বেতনে এ ক্যাটাগরিতে আছেন-নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম (ওয়ানডে থেকে অবসর নেওয়ায় ১ মার্চ থেকে ‘বি’ ক্যাটাগরিতে)। ৬ লাখ টাকা বেতনে বি ক্যাটাগরিতে আছেন-মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা। ৪ লাখ টাকা বেতনে সি ক্যাটাগরিতে আছেন-সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী। ২ লাখ টাকা বেতনে ডি ক্যাটাগরি দুই খেলোয়াড় হলেন-নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্ব পালনে অবহেলা করলে শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, ঢাবি শিবিরের

ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা

রাজধানীর শান্তিনগরের বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সেহরি-ইফতারে সুস্বাদু হালিম তৈরির সহজ রেসিপি