ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৫ ০১:২৮ পিএম

শপথ নিয়েই নিজ দফতরে নতুন শিক্ষা উপদেষ্টা

শপথ নিয়েই নিজ দফতরে নতুন শিক্ষা উপদেষ্টা, ছবি: সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই নিজ দফতরে গেছেন নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। আজ বুধবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে সচিবালয়ে যান তিনি। এসময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এই উপদেষ্টা। এরপর গণমাধ্যমের সঙ্গে সাম্প্রতিক নানা ইস্যুতে মতবিনিময়ও করেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

এর আগে বেলা ১১টার দিকে বঙ্গভবনে অন্তর্র্বতী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সি আর আবরার। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অধ্যাপক আবরারের আগে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি একই সঙ্গে পরিকল্পনা মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামজার পর প্রিমিয়ার লিগে অভিষেক আরেক বাংলাদেশির

১৫ দিনের যুদ্ধে ১১ মার্কিন যুদ্ধবিমান ও ১৭ ড্রোন ধ্বংস : আইআরজিসি

সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রচলিত ফৌজদারি ব্যবস্থা নেয়ার সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

তিন বোন একসঙ্গে বিয়ে করল এক যুবককে!

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

ঢাকার সাভারে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুনে আহত ৫