ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৫, ১১:২১ রাত

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে উপজেলা বিএনপির দোয়া মাহফিলে হামলা চালিয়ে কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় মিনহাজ উদ্দিন (৪০) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (২ মার্চ) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মিনহাজ উদ্দিন উপজেলার সরুগ্রামের নাজিম উদ্দিনের ছেলে এবং কালেরপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।  এর আগে শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার  করা হয়।

থানা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের এমদাদুল হক রনির শহরে হোটেল আরাফাত নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় বিএনপির দলীয় কার্যালয়ে ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান চলতে থাকে।

আরও পড়ুন

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে দোয়া মাহফিলে হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের মারপিট, ব্যানারে অগ্নিসংযোগ ও হোটেল ভাংচুর করে নগদ টাকা লুটে নেয়। এ ঘটনায় এমদাদুল হক রনি বাদি হয়ে ২০২৪ সালের ১২ নভেম্বর দায়েরকৃত মামলায় মিনহাজ উদ্দিনকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এই মামলার অন্য আসামিদের গ্রেফতারের  চেষ্টা চালানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমরাও আপনার মতো ঝামেলাহীন এনআইডি পেতে চাই’- তারেক রহমানকে এক শিক্ষার্থী

বিসিবি’র স্বপদে ফিরলেন পরিচালক নাজমুল

তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারবেন : মির্জা ফখরুল

ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের পথে যুক্তরাষ্ট্র

বার্সাকে টপকে শীর্ষে ফিরলো রিয়াল

শ্রীপুরে যান্ত্রিক ত্রুটির কবলে মহুয়া এক্সপ্রেস, অপর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক