ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪২ রাত

বগুড়ায় তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী

বগুড়ায় তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী

তাঁতী দল বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুর ১২টায় শহিদ টিটুমিলায়তন চত্ত্বরে আলোচনা সভা ও কেক কাটা হয়। জেলা তাঁতীদলের সভাপতি সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা,  জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার।

আরও পড়ুন

অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সরদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজাদুর রহমান আজাদ, কাজী এরফানুর রহমান রেন্টু আবু বক্কর, ইজাজুল হক, খলিলুর, শাহাদত হোসেন, আলমগীর হোসেন মন্টু, নাজির আহমেদ, শফিকুল ইসলাম মোহন প্রমুখ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ড জয়ে আরেকটি সাফ শিরোপা বাংলাদেশের

ঢাবিতে ছাত্রদলের চাঁদাবাজির ভিডিও প্রজেক্টরে দেখালো ডাকসু

আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না : জামায়াত আমির

সূচি চূড়ান্ত: ২৮ জানুয়ারি বগুড়ায় আসছেন তারেক রহমান

কুড়িগ্রামের রাজারহাটে আগুনে পাঁচ পরিবারের ১২ ঘর পুড়ে ছাই

সারাদেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে : তারেক রহমান