ভিডিও সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০৩:৩৬ পিএম

সিলেটে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার, শিডিউল বিপর্যয়

সিলেটে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার, শিডিউল বিপর্যয়

নিউজ ডেস্ক:  সিলেটের শিববাড়ি এলাকায় চট্টগ্রাম থেকে আসা তেলবাহী ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় ৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে, মধ্যরাতে চট্টগ্রাম থেকে আসা তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সিলেট রেলস্টেশন মাস্টার নূর ইসলাম বলেন, ‘‘লাইনচ্যুত বগিটি সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত ৫০০ মিটার রেললাইন মেরামত করা হয়েছে। সকাল ৮টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনার কারণে বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। স্বাভাবিক শিডিউলে ফিরতে একটু সময় লাগবে।’’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১

নাটোরের সিংড়ায় প্রয়োজনীয় সার না পেয়ে দিশেহারা কৃষকরা

২

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের পৃথক অভিযানে দুই মাদককারবারীসহ গ্রেফতার- ৪

৩

রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪৪ জন গ্রেফতার

৪

বগুড়া সিটি কর্পোরেশনে ওয়ার্ড বিন্যাসে তীব্র অসামঞ্জস্যতা

৫

বগুড়ায় জেলাপ্রশাসকের নিকট জুলাই যোদ্ধাদের স্মারকলিপি 

৬