ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০১:২৩ পিএম

আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান গ্রেপ্তার

আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান গ্রেপ্তার, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে জেলার ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান চৌধুরী আকাশ বেরোবি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তিনি গঙ্গাপাড়া গ্রামের শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি এখানে আত্মগোপনে ছিলেন। ইমরান চৌধুরী আকাশ আবু সাঈদ হত্যা মামলার ৫৮তম আসামি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমানে মাদক একটি বড় চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী

১

জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন আফগানিস্তান

২

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটনমন্ত্রী

৩

বিশ্বব্যাপী সাইবার সতর্কতায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

৪

পুরাতন রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণ

৫

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৬