ভিডিও শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০২:৫১ পিএম

শান্তর ডেপুটি হতে যাচ্ছেন মিরাজ

শান্তর ডেপুটি হতে যাচ্ছেন মিরাজ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শান্তর ডেপুটি ছিলেন মেহেদী হাসান মিরাজ। তার ইনজুরির পর সিরিজের শেষ ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষেক হয় মিরাজের। ওয়েস্ট ইন্ডিজে দুই সংস্করণ-টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন মিরাজ। তার নেতৃত্বে ২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ম্যাচ জেতে বাংলাদেশ। অথচ তাকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সহ-অধিনায়কও করা হয়নি।

বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা খেয়াল ছিল না। কাল সহ-অধিনায়ক ঘোষণা করে দেব।’ 

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা দলে সহ-অধিনায়ক রাখা হয় ভবিষ্যৎ অধিনায়কের কথা মাথায় রেখে। বাংলাদেশের ক্রিকেটে এই সংস্কৃতি গড়ে ওঠেনি। ভবিষ্যৎ অধিনায়ককে কখনও প্রস্তুত করা হয় না। নিয়মিত অধিনায়ক চোটে পড়লে স্কোয়াড থেকে একজনকে জরুরি ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়। কোনো রকম মানসিক প্রস্তুতি ছাড়া সেই ক্রিকেটার নেতৃত্বের দায়িত্ব পালনও করেন। এতে লাভের চেয়ে ক্ষতি বেশি বলে মনে করেন সাবেক অধিনায়করা।

আরও পড়ুন

বিসিবি সভাপতি ফারুক আহমেদও মনে করেন অন্য দেশের মতো একজন সহ-অধিনায়ক রাখা প্রয়োজন। মিরাজকে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সহ-অধিনায়ক ঘোষণা করতে পারেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসানের ফাইফারে ম্যাচে ফিরল বাংলাদেশ

১

অনিয়মের অভিযোগ ওঠার পর পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

২

চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

৩

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে আর্জেন্টিনার নতুন সিদ্ধান্ত

৪

দিনভর অধ্যক্ষকে অবরুদ্ধ করার পর মধ্যরাতে সড়ক অবরোধ করে ছাত্রীদের বিক্ষোভ

৫

তৃণমূলের উন্নয়ন দেখতে সিলেটে অস্ট্রেলীয় হাইকমিশনার

৬