ভিডিও শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:২৫ সকাল

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ যারা

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ যারা, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির নবম আসরের। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দিবারাত্রির সেই ম্যাচে শান্তদের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস বা পাকিস্তান এ দল। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সবশেষ বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলা মোহাম্মদ হারিসের নেতৃত্বে পাকিস্তান শাহিনসের স্কোয়াডে আরও আছেন আমের জামাল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও ওসামা মীরের মতো ক্রিকেটাররা। সবমিলিয়ে ৪টি ওয়ার্মআপ ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি।

বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে শাহিনস নামে পাকিস্তানের আলাদা তিনটি দল। শাদাব খানের নেতৃত্বে একটি দল লড়বে আফগানিস্তানের বিপক্ষে। আর মোহাম্মদ হুরাইরার নেতৃত্বাধীন পাকিস্তান শাহিনস খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

আরও পড়ুন

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি দুবাইতে হলেও গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে টাইগাররা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, ঢাবি শিবিরের

ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা

রাজধানীর শান্তিনগরের বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সেহরি-ইফতারে সুস্বাদু হালিম তৈরির সহজ রেসিপি

দুই রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের