ভিডিও মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৩০ সকাল

তাহসানের বিয়ে নিয়ে যা বললেন মিথিলা

তাহসানের বিয়ে নিয়ে যা বললেন মিথিলা,ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : চলতি বছরের শুরুতেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকওভার শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেছেন তিনি। রোজাকে বিয়ের আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য ছিল তাহসানের। ২০১৭ সালে তাদের সেই সংসারে বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৯ সালের ডিসেম্বরে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। 

এদিকে তাহসানের দ্বিতীয় বিয়ের পর থেকেই নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে মিথিলাকে। প্রাক্তনের বিয়ে প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি এমনকি সাবেক স্বামীর প্রতি কোনো শুভেচ্ছাবার্তাও পাঠাননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। মিথিলা বলেন, ‘বিয়ে নিয়ে কিছুই বলার নেই আমার। আর এ নিয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়। এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় নয় যে, আমি কথা বলব। যার জীবনের ঘটনা, তার ব্যক্তিগত বিষয়। এখানে আমার বলার কিছুই থাকতে পারে না।’

এর আগে এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেছিলেন, বিচ্ছেদ হলেও তাহসানের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক রয়েছে। তিনি মনে করেন, সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য সর্বাগ্রে। তাদের ইগোর যুদ্ধে সন্তানের ক্ষতি হবে, তাই তারা এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছেন। প্রায়ই মেয়েকে নিয়ে তার কথা হয় তাহসানের সঙ্গে।

আরও পড়ুন

২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। এরপর এই দম্পতির বিচ্ছেদ হলে মিথিলা কলকাতার সৃজিতের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন। ২০১৬ সালের পরে আর একসঙ্গে কাজ করেননি মিথিলা-তাহসান। ফের ২০২৪-এর জুন মাসে ‘বাজি’ ওয়েব সিরিজে একসঙ্গে দেখা যায় তাদের। এখনও একে অন্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ রেখেছেন সাবেক এই জুটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে কি না, সিদ্ধান্ত সংসদে: ইসি আনোয়ারুল

এসি থাকলে কি ফ‍্যামিলি কার্ড পাওয়া যাবে?

প্রবাসী ভোটারদের অপেক্ষমাণ আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির

খুলনা থেকে পটুয়াখালীতে এসে ব্যাংকে ছিনতাইচেষ্টা, আটক ৩

যুদ্ধকালীন ব্যবস্থা হিসেবে খাদ্য রপ্তানি নিষিদ্ধ করলো ইরান

মেঘনা নদীতে অভয়াশ্রমে মাছ শিকার, পাঁচ জেলের জরিমানা