ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০৫:০৯ পিএম

বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১, ঠাকুরগাঁও জেলা পুলিশের সংবাদ সম্মেলন 

বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১, ঠাকুরগাঁও জেলা পুলিশের সংবাদ সম্মেলন। ছবি : দৈনিক করতোয়া

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিনসহ সোহেল রানা (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ সম্মেলনের আয়োজন করে জেলা পুলিশ। তাকে ভোররাতে পৌর শহরের গোবিন্দনগর এলাকায় নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম বলেন, আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে পৌরসভার গোবিনন্দনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় ওই মহল্লার খোরশেদ আলমের ছেলে মো. সোহেল রানা (৩৩) এর বাড়ির তল্লাশির সময়ে বিছানার নিচ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিনসহ উদ্ধার করে তাকে গ্রেফতার করে পুলিশ। সোহেল রানা সদর উপজেলার পল্লী বিদ্যুৎ বাজারে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। অন্যদিকে জেলা পুলিশের একটি বিশেষ টিম সদর উপজেলার পল্লী বিদ্যুৎ বাজারের মৎস্য খামার হতে ঢাকা মেট্রো মামলা নং-৫৫৩/২০১৭ সংক্রান্তে ১ বছর কারাদন্ডসহ ৩১ লাখ টাকা জরিমানা দন্ডে দন্ডিত আসামি গোলাম কিবরিয়াকে গ্রেফতার করে। সে হরিনারায়ণপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

আরও পড়ুন

এছাড়াও গত ২৪ ঘন্টায় জেলায় বিভিন্ন মামলায় ১৭ জনকে গ্রেফতারসহ সদর থানা ২টি, পীরগঞ্জ থানা ৪টি, হরিপুর থানা ১টি, ভুল্লী থানা ১টিসহ সর্বমোট ৮টি গ্রেফতারি পরোয়ারা মূলে আসামি গ্রেফতারপূর্বক নিস্পত্তি করা হয়। জেলার সকল অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি শিক্ষার্থী অর্ঘ্য ও চন্দনের নেতৃত্বে হামলা, আহত সাংবাদিকসহ একাধিক শিক্ষার্থী

মারা গেলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী তারিক তাফু

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

কনডেম সেলে ইবাদত বন্দেগি করে দিন কাটে সেই মিন্নির

ওমরাহ পালনে সৌদিতে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তায় যা বললেন অভিনেত্রী

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তুলে নিখোঁজ প্রবাসীর স্ত্রী-ছেলে!