ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০৭:০০ পিএম

বগুড়ার শেরপুরে দুই আ’লীগ নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে দুই আ’লীগ নেতা গ্রেফতার। প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। তাদেরকে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামের মৃত গোলাম রহমান খানের ছেলে উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম ওরফে আইয়ুব খান (৫৭) ও খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি দহপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলী প্রামানিকের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য রফিকুল ইসলাম।

পুলিশ সুত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আইয়ুব খানকে ও গাড়ীদহ ইউপি’র ফুলবাড়ী বাজার থেকে রাত পৌণে ১টায় রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ গতকাল রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে ২ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ার ভেড়ামারায় কুকুরের কামড়ে একদিনে আহত ২২

ব্যাংক এশিয়ার নেতৃত্বে পঞ্চগড়ে ‘অর্থ পাচার ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি

নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসাশিক্ষকের যাবজ্জীবন

বাংলাদেশ-ভারত ট্রেন চালুর সিদ্ধান্ত মঙ্গলবার

চাঁপাইনবাবঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে

ঢাকা দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী