ভিডিও মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:৩৫ পিএম

ওটিটিতে চিত্রাঙ্গদা

বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।

বিনোদনডেস্ক:  বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। বি-টাউনে অনেকটাই এখন অনিয়মিত তিনি। তবে ভালো গল্প হলে আবারও নিয়মিত হতে চান এ গ্লামার গার্ল। এবার তাকে প্রথমবারের মতো দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে। নাম ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। যার এক ঝলক এরই মধ্যে প্রকাশ হয়েছে।

টলিউডের দুই সুপারস্টার প্রসেনজিৎ ও জিৎ অভিনীত নতুন এ সিরিজে আছেন কেন্দ্রীয় চরিত্রে। এতে চিত্রাঙ্গদাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ এক চরিত্রে। নিজের প্রথম ওয়েব সিরিজ নিয়ে তিনি বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। এ সিরিজের মাধ্যম আমি ওটিটি প্ল্যাটফর্মে ডেব্যু করতে যাচ্ছি, যা আমার জন্য অসাধারণ এক অনুভূতি। এ ছাড়া পরিচালক নীরজ পান্ডের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। এ অভিজ্ঞতাটি দারুণ। এখন সিরিজটি মুক্তির অপেক্ষায় আছি।’

আরও পড়ুন

‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজটি নেটফ্লিক্সে প্রচারিত হবে। সম্প্রতি সিরিজটির প্রথম টিজার আসতেই রীতিমতো নড়েচড়ে বসেছেন সিনেপ্রেমীরা। নীরজের এ সিরিজে ২০০০ সালের গোড়ার দিকের কলকাতার ছবি, তৎকালীন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং পুলিশের টানাপোড়েন ফুটে উঠবে পর্দায়। খাকি: দ্য বিহার চ্যাপ্টারের মতো এটিও একটি ক্রাইম থ্রিলার। গুরুত্বপূর্ণ সব চরিত্রে দেখা যাবে কলকাতার অনেক তারকাকে। যাদের মধ্যে শাশ্বত চট্টোপাধ্যায় ও পরমব্রত উল্লেখযোগ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিটল মটরসে নিয়োগ, মাসিক বেতন ৯০ হাজার টাকা

১

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

২

আবারও চোট পেলেন নাহিদ রানা, মাঠে ফেরা নিয়ে নতুন শঙ্কা

৩

২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

৪

এআইয়ের ব্যবহার পরিমিত হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি

৫

একনেকে ১৫৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

৬