ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০৩ দুপুর

প্রকাশ পেলো পূজা’র ‘এক জনমে হাজার মরণ’

প্রকাশ পেলো পূজা’র ‘এক জনমে হাজার মরণ’

 অভি মঈনুদ্দীন ঃ ছোটবেলায় খুউব কম কথা বলতেন মেয়েটি। অথচ কে জানতো সেই কথা কম বলা মেয়েটিই বড় হয়ে একদিন শ্রোতা দর্শকের ভালোলাগার একজন সঙ্গীতশিল্পীতে পরিণত হবেন। কিন্তু নিজের একান্ত চেষ্টায় গানের প্রতি অদম্য ভালোবাসায় সেই ছোট্ট পূজা আজ বাংলাদেশের সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শকের কাছে প্রিয় এক শিল্পীর নাম।

ইমরানের সঙ্গে আজ থেকে এক যুগেরও বেশি আগে পূজা ‘দূরে দূরে’ দ্বৈত গানটি করে ইমরান পূজা দু’জনেই তুমুল আলোচনায় চলে আসেন। এই গানই মূলত দু’জনেরই টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। অনুরূপ আইচের লেখা ও ইমরানের সুর সঙ্গীতে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন শিমুল হাওলাদার। এই গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন আফরান নিশো ও উর্মিলা শ্রাবন্তী কর।

এখন পর্যন্ত গানটি ৯ কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। এর পরেও পূজা ইমরান ‘কেন বারে বারে’,‘ মানে না মন’,‘ তুমি শুধু আমার’,‘ চোখে চোখে’,‘ বলবো তোকে আজ’ , ‘বোঝেনা হিয়া’সহ আরো কয়েকটি দ্বৈত গান করেন। পূজার একক গানের মধ্যে আলোচিত হচ্ছে ‘মনের ভূলে’,‘ ‘তোমার দেখা যদি পাই’ (যাতে মডেল হিসেবে অভিনয় করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিম) ইত্যাদি। তাহসানের সঙ্গে পূজার আলোচিত দ্বৈত গান হচ্ছে ‘একটাই তুমি’। তিন কোটিরও বেশি ভিউ হওয়া এই গানটি লিখেছেন সোমেশ্বর অলি। সুর সঙ্গীত করেছেন সাজিদ সরকার।

আরও পড়ুন

এরইমধ্যে ‘পূজা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে পূজার কন্ঠে নতুন গান ‘এক জনমে হাজার মরণ’। গানটি লিখেছেন রাকিব হাসান রাহুল, সুর সঙ্গীত করেছেন অদিত রহমান। গানটি প্রসঙ্গে পূজা বলেন,‘ সাধারণত আমি যে ধরনের গান গাই কিংবা যে ধরনের গান করার জন্য শ্রোতাদের বিশেষ অনুরোধ থাকে এক জনমে হাজার মরণ ঠিক তেমনি একটি গান। এটা ভীষণ সত্যি যে আমি অদিত দাদার সুর সঙ্গীতের ভীষণ ফ্যান। এটা দাদা নিজেও জানেন। তার সুর সঙ্গীতে এই গানটি গাইতে পেরে ভীষণ ভালোলাগলো। আশা করছি শ্রোতা দর্শকের ভীষণ ভালোলাগবে। আর মিউজিক ভিডিওটিও আশা করছি ভালোলাগবে। মূলকথা গানের কথা, গানের সুর সঙ্গীত, আমার কণ্ঠ এবং মিউজিক ভিডিও সবমিলিয়ে এই সময়ের উপযোগী পরিপূর্ণ একটি গান। তাই গানটিকে ঘিরে প্রত্যাশাও অনেক বেশি।’

উল্লেখ্য, সঙ্গীতার ইউটিউব চ্যানেলে পূজার ‘পূজা রিটার্নস’ নামে একটি অডিও অ্যালবাম রয়েছে। এই অ্যালবামে পূজার বিভিন্ন গানের সুর সঙ্গীত করেছেন বাপ্পা মজুমদার, ফোয়াদ আল মুক্তাদীর, আরিফিন রুমী, ইমরান’সহ আরো অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

জবি মার্কেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হবে পার্সোনাল ব্র্যান্ডিং ও লিংকডইন অপটিমাইজেশন সেমিনার

পাবনার ভাঙ্গুড়ায় ভেজালদুধ ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

ডিবির হাতে আটক হাসান নাসিমের মুক্তির দাবি জানালো ডাকসু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সেতুর অভাবে কয়েক হাজার মানুষের ভোগান্তি

বড়পর্দায় বিশ্বকাপ দেখানোর ভেন্যুকে কেন্দ্র করে হল সংসদ ও ছাত্রদলের দ্বন্দ্ব