ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০৬:৫৯ পিএম

গফরগাঁওয়ে মদপানে অসুস্থ হয়ে ৩ জনের মৃত্যু

গফরগাঁওয়ে মদপানে অসুস্থ হয়ে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ের চরআলগী ইউনিয়নের চরমছলন্দ মদিপাড়া গ্রামে মদপানে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন চরমছলন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে সুমন মিয়া, তামাদি পাড়ার কিতাব আলীর ছেলে আব্দুল জলিল ও ব্রাহ্মণবাড়িয়া সদরের সোহেলপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে নিজাম উদ্দিন।

আরও পড়ুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিক উদ্দিন বলেন, বুধবার রাতে তারা মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা আব্দুল জলিল ও নিজাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। সকালে সুমন মিয়া গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ডিমলার অপহৃত মাদ্রাসাছাত্রী দেড়মাস পর ঢাকায় উদ্ধার গ্রেফতার ১

আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষো'ভ মিছিল

পাবনার চাটমোহরে আগুনে পুড়ে বাড়িঘর ভস্মীভূত

গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান

রংপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জবির ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন রসায়ন বিভাগের ৯ শিক্ষক