ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৩৯ বিকাল

প্রাইভেটকার দুর্ঘটনায় সারজিস আলম আহত

প্রাইভেটকার দুর্ঘটনায় সারজিস আলম আহত

 ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্রিটিশ কাউন্সিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় সারজিস আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত সারজিস আলম জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে এলে একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেটকার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে আহত হন তিনি।

আরও পড়ুন

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জাবির হোসেন বলেন, সারজিস আলম আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তার বাম চোখের পাশে সামান্য কেটে গিয়েছে। চক্ষু বিভাগে তাকে ক্ষত জায়গায় একটি সেলাই দেওয়া হয়েছে। তবে তার চোখ, মাথায় কোনো সমস্যা নেই। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত দিনের সফরে জাপান যাচ্ছেন বিরোধী দলীয় নেতা

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন: রাষ্ট্রপতি

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫

শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ