ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০২:২৭ পিএম

বগুড়ায় ভাই-বোনসহ তিন কারবারি গ্রেফতার, ৯৩ বোতল ফেন্সিডিল

বগুড়ায় ভাই-বোনসহ তিন কারবারি গ্রেফতার, ৯৩ বোতল ফেন্সিডিল

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৯৩ বোতল ফেন্সিডিলসহ তিন কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ভাই-বোনও আছে। র‌্যাব সদস্যরা তাদের গ্রেফতার করে। র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদেরভিত্তিতে জানতে পারে, রংপুর থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাসে যাত্রীবেশে মাদককারবারিরা ফেন্সিডিল বহন করে আনছে।

পরে এই তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব সদর দপ্তর ইন্ট উইংয়ের সহযোগিতায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি দল সদরের ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বাসটি থামায়। এরপর ৯৩ বোতল ফেন্সিডিলসহ যাত্রীবেশে থাকা ওই তিন আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো-দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুরের (হিলি) আব্দুর রাজ্জাকের মেয়ে খালেদা খাতুন (২২), ছেলে আনারুল ইসলাম (২০) ও একই এলাকার মৃত গোলাম মর্তুজার ছেলে সজিব আহমেদ (২৭)।

আরও পড়ুন

গ্রেফতারকালে এদের কাছ থেকে ফেনসিডিল ছাড়াও পাঁচটি মোবাইল ফোন, পাঁচটি সিমকার্ড ও একটি বোরকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করতোয়া কুরিয়ার-এর কর্মকর্তা ও মাঠকর্মীদের পেমেন্ট ডিজিটাইজেশন হলো বিকাশ-এ

'বাবা তোমাকে ভালোবাসি, কখনো বলা হয়নি'

নওগাঁর নিয়ামতপুরের ৩০ কমিউনিটি ক্লিনিকে ৭ মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ

ছেলেপেলেদের মানুষ করা এইটা একটা লস প্রজেক্ট : বৃদ্ধাশ্রমে থাকা বাবার আক্ষেপ

সিরাজগঞ্জে যমুনা নদীর ডান তীর বাঁধ ৩০ মিটার নদীতে বিলীন

পুণ্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের নতুন সদস্য কে সংবর্ধনা