ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০৭:০৬ পিএম

টাকা দিয়েও মিলছে না মেনিনজাইটিস টিকা টেনশনে আছেন নিবন্ধিত হজ যাত্রীরা

টাকা দিয়েও মিলছে না মেনিনজাইটিস টিকা টেনশনে আছেন নিবন্ধিত হজ যাত্রীরা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : টাকা দিয়েও মিলছে না মেনিনজাইটিস টিকা। অথচ চলতি বছরে হজ যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু ওষুধের দোকানগুলোতে মেনিনজাইটিস প্রতিরোধ টিকা পাওয়া যাচ্ছে না। এ কারণে টেনশনে আছেন নিবন্ধিত ওমরাহ হজ্জ যাত্রীরা।
একাধিক হজ্জ যাত্রী জানান বিমানে ওঠার ১০ দিন আগে টিকা নিয়ে সনদ সংগ্রহ করতে বলা হয়েছে। কিন্তু ওষুধের দোকানে মেনিনজাইটিস টিকা পাওয়া যাচ্ছে না।

এছাড়াও উপজেলা হাসপাতালে এই টিকা দেওয়ার কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। একাধিক ব্যক্তি জানান, সিভিল সার্জনের অফিস থেকে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে বলা হয়েছে। কিন্তু সেখানে গেলে বাজার থেকে টিকা কিনে আনতে বলা হচ্ছে। শেখ সাদি সরকার নামে একজন হজ্জ যাত্রী জানান, তিনি প্রতিটি ১০০০ টাকা দরে ৪ জনের টিকা কেনার জন্য অগ্রিম টাকা দিয়েছেন। কিন্তু গত মঙ্গলবার পর্যন্ত তিনি টিকা হাতে পাননি।

আরও পড়ুন

এ বিষয়ে মিঠাপুকুর হাসপাতালের ডাক্তার এম এ হালিম লাভলু বলেন, অনলাইনে নিবন্ধন করে নিজ দায়িত্বে টিকা সংগ্রহ করতে হবে। এরপর জেলা সিভিল সার্জন অফিসে গেলে তারা টিকা দিয়ে সনদ প্রদান করবে। হজ্জ যাত্রীরা টিকা  গ্রহণ প্রক্রিয়া সহজ  করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনসিলভেনিয়ায় বন্দুক হামলায় ৮ প্রাণহানি, বন্দুকধারীও নিহত

১

কি কারণে কক্সবাজারে গিয়েছিল তাজমিন, রাজু সম্পর্কে যেসব তথ্য জানা যাচ্ছে

২

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: আইএসপিআর

৩

সীমান্তে অর্ধশতাধিক সেনা ইউনিট মোতায়েন করল ইরান

৪

বিএনপির সংসদীয় কমিটির সভা বসছে রোববার

৫

ভারতের প্রধানমন্ত্রী সম্বোধন করে আম্বানির কাছে ক্ষমা চাইলেন মাস্ক

৬