ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০৬:৪৫ পিএম

‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিরোনামে লিফলেট বিতরণ, আটক ২

‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিরোনামে লিফলেট বিতরণ, আটক ২

শোরের কেশবপুর উপজেলায় ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিরোনামে লিফলেট বিতরণের সময় দুজনকে আটক করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা সুজন হোসেন (২৩) এবং আলী হোসেন (৪২)।

পুলিশের উপস্থিতি টের পেয়ে, আরও কয়েকজন পালিয়ে যান বলে ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান জানিয়েছেন। 

আরও পড়ুন

তিনি জানান, মঙ্গলবার রাতে ৮-১০ জন বাঁশবাড়িয়া বাজারে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিরোনামে লিফলেট বিতরণ করছিলেন। এ খবর জানতে পেরে, চিংড়া বাজার ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে সুজন ও আলীকে আটক করে। 

কামরুজ্জামান জানান, আটকের পরপরই দুজন ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়ে ওঠেন। আটকদের দ্রুত পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

দুইদিনে ১০৯ রাউন্ড গুলি উদ্ধার, মিঠাপুকুরের পর পার্বতীপুরে মিলল ৯২ রাউন্ড

স্বাস্থ্যসেবা কোনো করুণা নয়, এটা মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান

সৌদির বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না : ইরানি প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

মেসি পরবর্তী নতুন অধ্যায়ে আর্জেন্টিনা