ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০৩:২৮ পিএম

 যে রেকর্ড এখন শুধুই রশিদের

 যে রেকর্ড এখন শুধুই রশিদের, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : এতদিন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি ছিল ডোয়াইন ব্রাভোর। ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি মিডিয়াম পেসার ৫৮২ ম্যাচে ঝুলিতে পুরেছিলেন ৬৩১ উইকেট। রশিদ খান সেই রেকর্ড নিজের করেছেন ব্রাভোর চেয়ে ১২১ ম্যাচ কম খেলে। টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটশিকারীর তালিকায় এখন সবার ওপরে আফগানিস্তানের তারকা লেগি। মঙ্গলবার এসএ২০-তে প্রথম কোয়ালিফায়ারে খেলার পথে এই ইতিহাস লেখেন। রশিদের ঝুলিতে এখন ৪৬১ ম্যাচে ৬৩৩ উইকেট।

ইতিহাস গড়ার পর রশিদ খান বলেন, ‘এটি একটি অসাধারণ অর্জন। কখনো ভাবিনি যে এখানে আসতে পারবো। যদি ১০ বছর আগে কেউ আমাকে জিজ্ঞেস করতো, কখনও এ সম্পর্কে চিন্তাও করিনি। আফগানিস্তান থেকে এই পর্যায়ে পৌঁছানো একটি গর্বের বিষয়। ডিজে (ব্রাভো) টি-টোয়েন্টির সেরা বোলারদের একজন। এটি একটি বড় সম্মান এবং আমি এই ধারা চালিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি।’

আরও পড়ুন

২০১৫ সালে টি-টোয়েন্টি অভিষেক হয় রশিদের। এরপর এখন পর্যন্ত এই ফরম্যাটে খেলেছেন ৪৬১ ম্যাচ। মিতব্যয়ী বোলিং এবং দুর্দান্ত সব ব্রেক থ্রু এনে দেওয়ার ক্ষমতা তাকে টি-টোয়েন্টির ফেরিওয়ালা বানিয়েছে। আফগান এই তারকা এখন জাতীয় দলের পাশাপাশি বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, কাজ করছে ১০ ইউনিট

১

রিয়াদে আহত ১ বাংলা‌দে‌শির অবস্থা আশঙ্কাজনক, ৪ জন শঙ্কামুক্ত

২

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

৩

৩০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসছেন কানাডার বাণিজ্যমন্ত্রী

৪

নিত্যপণ্যের বাজারে দেশব্যাপী অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা

৫

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২ হাজার ভরি স্বর্ণ-রুপা ও ১৭ দেশের মুদ্রা

৬