ভিডিও সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪৮ দুপুর

নওগাঁর মান্দায় বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপিসহ আটক ২

নওগাঁর মান্দায় বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপিসহ আটক ২, ছবি: দৈনিক করতোয়া

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপিসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর বাজারের একটি চায়ের দোকানে লেনদেনের সময় তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলো- মান্দা উপজেলার গোপালপুর বাজার এলাকার মজিবর মোল্লার ছেলে সিদ্দিক হোসেন মোল্লা (৪৫) ও নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা ও চাতাল ব্যবসায়ী কারিয়াপ্পা চৌধুরী (৫৫)। তাদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।

এ বিষয়ে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মান্দা থানা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। প্রেস ব্রিফিং এ বক্তব্য দেন মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম। এসময় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, পরিদর্শক তদন্ত আব্দুল গণি, উপ-পরিদর্শক শামীম হোসেনসহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম বলেন, মান্দা থানা এলাকায় একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ভারতীয় জাল রুপির লেনদেন করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিমকে মাঠে নামানো হয়।

জেলা পুলিশ সুপার স্যারের দিক নিদের্শনায় আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে আটক করা হয়। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, আটক দুই ব্যক্তির কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে আদালতের ওয়ারেন্টমূলে ৬ জন গ্রেফতার

বগুড়ার সোনাতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২ জনের কারাদন্ড

বগুড়ায় আধুনিক মিট প্রসেসিং সেন্টার উদ্বোধনের পর যা বললেন প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বগুড়া শজিমেক হাসপাতালে র‌্যালি 

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পেটে রাস্তা ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল

বগুড়ার সোনাতলায় শয়ন ঘরের ওপর উপড়ে পড়লো শতবর্ষী গাছ, অল্পের জন্য ১০ জনের প্রাণে রক্ষা