ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৪ দুপুর

ব্রাহ্মণবাড়িয়ায় জমির বিরোধের জেরে সংঘর্ষ; নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় জমির বিরোধের জেরে সংঘর্ষ; নিহত ২

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশুতারা গ্রামে জমির বিরোধের জেরে সংঘর্ষে আনামত মিয়া (৬৫) ও আজাদ আলী (৫০) নামে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।

নিহত আনামত মিয়া ওই এলাকার মিছির আলীর ছেলে ও নিহত আজাদ একই এলাকার ওমর আলীর ছেলে। এছাড়াও এই সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, বিশুতারা গ্রামের আজাদ আলী ও ইনসান মিয়া সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। মঙ্গলবার ভোরে ইনসানের লোকজন আজাদের ওপর হামলা করেন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

সকালে এই খবরে আজাদের লোকজন ইনসানের লোকজনের বাড়িতে হামলা করে। পরে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় হামলায় গুরুতর আহত হন আনামত মিয়া। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে আজাদ আলী ও আনামত মিয়া মারা যান। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিন অস্ট্রেলিয়ায় মসজিদে গিয়ে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আলবানিজ

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

বিজয়নগরে মাটির নিচে মিলল সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য

রেলের অব্যবস্থাপনার সুযোগ নিচ্ছে একটি মহল: প্রতিমন্ত্রী

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়