ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ সকাল

সাবেক এমপি স্মৃতিসহ ৫৬ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা 

বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম। ছবি: সংগৃহীত 

মফস্বল ডেস্ক: গাইবান্ধা ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিসহ ৫৬ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ বাদী হয়ে পলাশবাড়ী থানায় এ মামলা দায়ের করেন।
 মামলার অন্যতম আসামিরা হলেন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির ছোট ভাই উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, ছোট ভাই কল্লোল, ভগ্নিপতি সেকেন্দার হাজি এবং বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম।

আরও পড়ুন

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৯ সেপ্টেম্বর ২০২০ সালে পলাশবাড়ী পৌর শহরের উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে যুবদলের কর্মী সমাবেশ চলাকালীন দুপুর ১২টায় আসামিরা ককটেল, হাতবোমা, ধারালো অস্ত্র, রড এবং বাঁশের লাঠি নিয়ে হামলা চালান। হামলার সময় যুবদল নেতাকর্মীরা প্রাণ রক্ষায় ছুটোছুটি করেন।এ ঘটনায় জেলা যুবদল সভাপতি রাগীব হাসান চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করা হয়। এছাড়াও জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুসহ বেশ কয়েকজন মারাত্মক আহত হন।
 
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘সাবেক এমপি স্মৃতিসহ এজাহারভুক্ত ৫৬ জন এবং আরও অজ্ঞাতনামা আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

বগুড়ার শিবগঞ্জে আকস্মিক বৃষ্টিতে তলিয়ে গেছে আলু ক্ষেত, ব্যাপক ক্ষতির আশঙ্কা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাওয়া প্রতিবন্ধী শিশুর স্বজনদের সন্ধান চায় পুলিশ

কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত