ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:১৪ পিএম

বগুড়ার শেরপুরে দোকানের তালা ভেঙ্গে মালামাল লুট

বগুড়ার শেরপুরে দোকানের তালা ভেঙ্গে মালামাল লুট। প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : গতকাল রোববার দিবাগত রাতে শেরপুরে রাতের আধারে গুদামের তালা কেটে ধান, চাল, ও সার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজারে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, ছোনকা বাজারের জুয়েল ট্রেডার্স থেকে গভীর রাতে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। ব্যবসায়ী আলহাজ্ব আলাউদ্দিন বলেন, প্রতি দিনের মত গত রোববার রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে দোকান খুলতে গিয়ে দেখি কে বা কারা দোকান ও গোডাউনের তালা ভেঙ্গে ভিতরে থাকা ৫০ কেজি ওজনের ৮০ বস্তা চাল, ১শ’ কেজির ৯ বস্তা ধান ও দোকান থেকে ৮ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছে।

আরও পড়ুন

এছাড়াও দোকানের ভিতরে থাকা সিসি ক্যামেরার সকল সরঞ্জাম নিয়ে যায় এবং আসবাবপত্র ভাংচুর করে। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পেলেন চিত্রনায়িকা মৌসুমী

১

পান্থ কানাই ও অনিমেষের সঙ্গে মিঠুনের নতুন গান ‘শিবশম্ভু’

২

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

৩

চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা, অস্ত্রসহ গ্রেপ্তার ৬

৪

কুমিল্লার লাকসামে ধানখেত থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

৫

মাগুরায় ৪ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দুই নারী গ্রেপ্তার

৬