ভিডিও বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:০৭ পিএম

আমরণ অনশন ভাঙলেন তিতুমীর কলেজ শিক্ষার্থীরা, আন্দোলন প্রত্যাহার

আমরণ অনশন ভাঙলেন তিতুমীর কলেজ শিক্ষার্থীরা, আন্দোলন প্রত্যাহার

তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে আগামী ৭ দিনের মধ্যে পদক্ষেপ নেবে সরকার, এমন আশ্বাসে আমরণ অনশন ভাঙলেন কলেজটির শিক্ষার্থীরা। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান ও সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে তারা অনশন ভাঙেন। এ সময় অধ্যক্ষকে অনশনরত শিক্ষার্থীকে প্যাকেটজাত আমের জুস পান করিয়ে দিতে দেখা যায়।

বেশ কয়েকমাস ধরে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান ও ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই-বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়। 

আরও পড়ুন

সম্প্রতি এ বিষয়ে ইতিবাচক কোন সাড়া না পেয়ে গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

১

এইট পাশ মন্ত্রী দিয়ে দেশ চালান আর মেধাবীদের বাদ দিতে চান তাহলে বুমেরাং হবে : মোসাদ্দেক

২

বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদন ৭ অক্টোবর পর্যন্ত

৩

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯

৪

চট্টগ্রামে সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী অভিযানে সন্ত্রাসীদের গুলিতে আহত ১২ পুলিশ; অস্ত্রসহ গ্রেপ্তার ১

৫

পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি: অ্যাটর্নি জেনারেল

৬