ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:০৭ পিএম

গাজীপুরে মার্কেটের আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরে মার্কেটের আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরী চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের আনোয়ারা বেগম সুপার মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে গাজীপুর ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে আগুন লাগে। বিকেল সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, টিনের ছাওনিযুক্ত আধাপাকা মার্কেটটিতে পাঁচটি দোকান ছিল। দোকানগুলোতে গ্যাসের চুলা, গ্যাসের চুলার বিভিন্ন খুচরা মালামাল, গ্যাস সিলিন্ডার বিক্রি করা হতো। আজ বিকেল সাড়ে ৩টার দিকে মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, “মার্কেটে আগুন লাগার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকামুখী সমস্ত গাড়ি জয়দেবপুর সড়ক ব্যবহার করে উড়াল সড়ক দিয়ে ঢাকার দিকে চলে যায়। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

১

আরএফএল গ্রুপে নিয়োগ, ৫ জেলায় কাজের সুযোগ

২

বগুড়ার নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

৩

নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

৪

মিষ্টির আসনে উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিলেন মেঘনা আলম

৫

বগুড়ার শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

৬