ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৪৫ এএম

আবারও রিমান্ডে সালমান-আনিসুল-দীপু মনি

আবারও রিমান্ডে সালমান-আনিসুল-দীপু মনি, ছবি: সংগৃহীত

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনিসহ ৬ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামিরা হলেন—সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। এদিন সকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক রিদুয়ানুল হক তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক প্রত্যেকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বছরের ২৫ সেপ্টেম্বর এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের ২০ জুলাই বিকেল ৩টায় মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের সামনে আসা মাত্রই আসামিরা গুলি চালায়। এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। এ ঘটনায় ১৭৯ জনকে আসামি করে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

১

যমুনা নদীর ভাঙনে ঝুঁকিতে ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র

২

সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

৩

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জনের নিয়োগ, এসএসসি পাসেই চাকরির সুযোগ

৪

একাত্তরের চেতনার কথা বলে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে : শিবির সভাপতি সাদ্দাম

৫

বালি আন্তর্জাতিক অলিম্পিয়াডে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর সাফল্য

৬