ভিডিও শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৫ ০৫:৪৭ পিএম

রাস্তার পাশে পড়ে ছিল চার্জার ভ্যানচালকের ক্ষতবিক্ষত লাশ

রাস্তার পাশে পড়ে ছিল চার্জার ভ্যানচালকের ক্ষতবিক্ষত লাশ। প্রতীকী ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে রাস্তার পাশ থেকে এক চার্জার ভ্যান চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া দিঘাপাড় এলাকার রাস্তার ধার থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম সুকুমার সরকার (৩০)। সে গোপালপুর এলাকার মৃত জুবন সরকারের ছেলে।

পেশায় সে একজন চার্জার ভ্যানচালক। লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া দিঘাপাড় এলাকায় রাস্তার ধারে এক যুবকের রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশটি উদ্ধর করে।

ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, দুপুরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে আমাকে ও থানা পুলিশে খবর দেয়। নিহত ব্যক্তি একজন চার্জার ভ্যান চালক ছিলেন। লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।

আরও পড়ুন

দুপুর তিনটার দিকে নিহতের পেটে ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এই হত্যাকান্ড এবং কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানায় লালন-পালন হওয়া ৬ গরু নিলামে উঠছে

শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি হুজাইফাকে

গাইবান্ধার সাঘাটা বাজারের সেড ঘরে অবৈধ দোকান অপসারণের নির্দেশ

দিনাজপুরের পার্বতীপুরে ভাঙাড়ি দোকান থেকে চোরাই তারসহ মোটরসাইকেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

জয়পুরহাটে সার ডিলারের গোডাউনে অভিযান, তিন ব্যবসায়ীর জরিমানা