ভিডিও বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৫ ০৪:২৭ পিএম

তিতুমীর কলেজকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা

তিতুমীর কলেজকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা,ছবি: সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই। এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত বলে আমি মনে করি। কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ।

রোববার (২ ফেব্রুয়ারি) একনেক মিটিং শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, তিতুমীর কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়। তারা জনদুর্ভোগ চায় না। এ সময় জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে শিক্ষার্থীদের অনুরোধও করেন তিনি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় একে অপরকে চায় না। তাই ৭ কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য একটি কমিটি কাজ করছে। তবে দাবি বাস্তবায়নে সময় বেঁধে দেয়া কাঙ্খিত নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সদস্য নিহত 

ব্যালন ডি’অরের মনোনয়ন পেয়ে যে রেকর্ড গড়লেন মেসি

পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

চীনে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া প্রধানমন্ত্রীর সম্মানী আরও বাড়ছে

জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে : সিইসি