ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৫ ০৩:৩০ পিএম

আজ মুক্তি পাবেন ১৮৩ ফিলিস্তিনি বন্দি 

আজ মুক্তি পাবেন ১৮৩ ফিলিস্তিনি বন্দি , ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের কারাগারগুলোতে আটক থাকা ফিলিস্তিনিদের মধ্যে আজ শনিবার ১৮৩ জনকে মুক্তি দেওয়া হবে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির আওতায় তাদের মুক্তি দেওয়া হচ্ছে।

খবরে বলা হয়, ফিলিস্তিনি বন্দিদের সংবাদমাধ্যম দপ্তর নতুন এক বিবৃতিতে ১৮৩ জনকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, এই ১৮৩ ফিলিস্তিনি বন্দির মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন। ৫৪ জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। আর বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়েছিল। তবে এর আগে ইসরায়েলের কারাগার থেকে শনিবার ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছিল। পরে এই সংখ্যা বাড়ানো হয়েছে।

ফিলিস্তিনি বন্দিদের সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ জানান, তথ্যটি হালনাগাদ করা হয়েছে। শনিবার ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে দখলদার ইসরায়েল। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, শনিবার তারা আরও তিনজন বন্দিকে মুক্তি দেবে। এদের মধ্যে দুজন মার্কিন নাগরিকও রয়েছে।

আরও পড়ুন

টেলিগ্রাম চ্যানেলে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা জানিয়েছে, শনিবার (১ ফেব্রুয়ারি) ইয়ারদেন বিবাস, কেইথ সেইগেল এবং ওফার কালদেরনকে মুক্তি দেওয়া হবে। খবর : আল জাজিরা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত

১

২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

৩

চিফ হুইপের নেতৃত্বে যুক্তরাজ্য সফরে গেলেন ৯ সংসদ সদস্য

৪

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে গ্রসর হচ্ছে হুথিরা

৫

জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৬