ভিডিও বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৭ জানুয়ারি, ২০২৫ ০২:৫৫ পিএম

বগুড়ার ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

বগুড়ার ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : বগুড়ার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও এক লাখ টাকা জরিমানার আসামি আমিনুল ইসলাম ওরফে রানুকে (৫২) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানিক দল। গতকাল রোববার সকালে গাজীপুর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দন্ডাদেশপ্রাপ্ত আমিনুল ইসলাম বগুড়ার গাবতলী উপজেলার নিজগ্রাম উত্তরপাড়ার আব্দুল করিম মাস্টার ওরফে করম আলীর ছেলে।

র‌্যাব-১২ বগুড়া সূত্র জানায়, বগুড়ার গাবতলী থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও এক লাখ টাকা অর্থদন্ডাদেশপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আমিনুল ইসলাম গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ ও র‌্যাব-১ এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

অভিযানে ওই দন্ডাদেশপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার গাবতলী থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যখাতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে: স্বাস্থ্যমন্ত্রী

এক টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব: সংসদে হাসনাত

টাঙ্গাইলে কৃষক হত্যা মামলায় সহোদর ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ৪

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ