ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৬ জানুয়ারি, ২০২৫ ০৭:৩০ পিএম

বগুড়া থানা থেকে লুট হওয়া ২টি এলএমজি ও রাইফেল উদ্ধার

বগুড়া থানা থেকে লুট হওয়া ২টি এলএমজি ও রাইফেল উদ্ধার

স্টাফ রিপোর্টার : বগুড়া সদর থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া একটি এলএমজি (লাইট মেশিনগান) ও একটি চায়নিজ রাইফেল উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৬ জানুয়ারি) বিকেলে সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ী পূর্বপাড়া গ্রামে বাবলু মিয়ার ডোবা থেকে অস্ত্র দুটি উদ্ধার করে পুলিশ। গত ৫ আগষ্ট অস্ত্রগুলো লুট হয়েছিল।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)  এসএম মঈনুদ্দীন বলেন, ওই এলাকায় ডোবা থেকে জমিতে সেচের জন্য পানি নিতে গেলে একজন কৃষক কাদা মাটির মধ্যে অস্ত্র দুইটি দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ অস্ত্র ২টি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সদর থানার ওসি বলেন, গত বছরের ৫ আগস্ট বগুড়া সদর থানায় হামলা করে অগ্নিসংযোগ করা হয়। এসময়  থানার অস্ত্রাগার থেকে বিভিন্ন ধরনের ৩৯টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে জনপ্রতিনিধিদের সহযোগিতায় ১৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এখনও ২৩টি অস্ত্র উদ্ধার হয়নি। বাকি অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর

১

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

২

দিনে গরম রাতে শীত : আবহাওয়ার বৈপরীত্যে বদলে যাচ্ছে লালমনিরহাটের জনজীবনের চিত্র

৩

দিনাজপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে জেলা ইজতেমা সম্পন্ন

৪

বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে একজন নিহত

৫

বগুড়ার নন্দীগ্রামে ২০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার

৬