ভিডিও বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৫:১১ সকাল

প্রেমিককে কলে রেখে জবি ছাত্রীর আত্মহত্যা

প্রেমিককে কলে রেখে জবি ছাত্রীর আত্মহত্যা, ছবি: সংগৃহীত

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (২৬ জানুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি মেসে এ ঘটনা ঘটে। পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের ধারণা, প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই শিক্ষার্থী।

সাবরিনা জবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছার নারায়নপুরে। সাবরিনা যশোরের ঝিকরগাছা মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, মৃত্যুর খবর পেয়ে আমরা মিডফোর্ড হাসপাতালে যাই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি প্রেমঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। কারণ পুলিশ জানিয়েছে, ফাঁস দেয়ার সময় প্রেমিককে ফোনে রেখে আত্মহত্যা করেছে এই শিক্ষার্থী। পুলিশ ইতোমধ্যে মোবাইল ফোন জব্দ করেছে। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের আকাশসীমা রক্ষায় সামরিক প্রস্তুতি বাড়াতে বললেন কাতারের আমির

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

১২০ ঘণ্টা ধরে ইন্টারনেট ব্ল্যাকআউট ইরানে

বঙ্গোপসাগরে মাছ ধরাকে কেন্দ্র জেলেদের তুমুল সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

টেকনাফে নাফ নদীর তীরে এসএমজি, গুলি ও ম্যাগাজিন উদ্ধার