ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৫, ১১:১১ দুপুর

সাকিবের পর লিজেন্ড নাইন্টিতে তামিম

সাকিবের পর লিজেন্ড নাইন্টিতে তামিম, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : টেস্ট ও টি-টোয়েন্টিতে জাতীয় দল থেকে অবসর নিলেও ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেননি সাকিব আল হাসান। দেশের বাইরে থাকা সাকিব বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকলেও খেলে বেড়েচ্ছেন হরেক রকম ফ্র্যাঞ্চাইজি লিগে। জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালও জাতীয় দলের অধ্যায়ের ইতি টেনেছেন। তবে ঘরোয়া লিগে খেলা চালিয়ে যাচ্ছেন। খেলছেন বিপিএলেও। এবার সাকিবের সঙ্গে একই লিগে নাম লিখিয়েছেন তামিম ইকবালও।

সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড নাইন্টিতে নাম লিখিয়েছেন তামিম ইকবাল। একই লিগে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসানও। জাতীয় দলের সাবেক দুই তারকা লিগটিতে খেলবেন ভিন্ন দুই দলের হয়ে। তামিমকে দলে ভিড়িয়েছে বিগ বয়েজ স্কোয়াড। আর সাকিব খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। এই লিগে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে লিজেন্ড নাইন্টির পেজ থেকে তামিম বলেন, ‘রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি, লিজেন্ড নাইন্টিতে আমি বিগ বয়েজদের হয়ে খেলতে যাচ্ছি। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে।’

আরও পড়ুন

লিজেন্ড লিগে তামিমের দলে আছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবস, আব্দুর রাজ্জাক, উপুল থারাঙ্গা, ম্যাট প্রায়র, বরুণ অ্যারনের মতো তারকা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জঙ্গি সন্দেহে চারজন গ্রেপ্তার, অস্ত্র-জিহাদি বই উদ্ধার

৪৪ বলে সেঞ্চুরি ছুঁয়ে রেকর্ড গড়লেন রিকেলটন

চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নভেম্বরে কাতারে বসছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

দেড় ঘণ্টার ফোনালাপে কী কথা হলো ট্রাম্প-পুতিনের

৭ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১২ জনের