ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৫, ০১:৪৫ দুপুর

ফরিদপুরে যুবদল নেতাকে বহিষ্কার

যুবদল নেতা নুরুল আলম

ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আজ শনিবার (১৮ জানুয়ারি) গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুর জেলা যুবদলের পদপ্রত্যাশী নেতৃবৃন্দের সাক্ষাতকার গ্রহণ সভায় তথ্য গোপন করে উপস্থিত হওয়ায় এবং ইতিপূর্বে দলীয় নির্দেশনা অমান্য করে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নুরুল আলমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃত নুরুল আলমের কোন ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের

মহান মে দিবস আজ

শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি : নাহিদ ইসলাম

লেবাননের ৬ মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরাইলি বাহিনী

দুর্ঘটনায় আহত আর্জেন্টাইন কোচ