ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জানুয়ারি, ২০২৫ ০৯:৪৩ এএম

১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ড থেকে খালাস বাবর  

সংগৃহীত,১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ড থেকে খালাস বাবর  

আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট।  

মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান।  

আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী শিশির মনির। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর একই ঘটনায় দায়ের অন্য একটি মামলায় বাবরসহ ছয়জনকে মৃত্যুদণ্ড থেকে খালাসের আদেশ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজায় অংশ না নিতে বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্রের হুমকি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ভেসে এলো ভারতীয় নারীর লাশ!

জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশ এগিয়ে নিতে চাই না : প্রধানমন্ত্রী

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি রাশিয়ার

সাগরে সুস্পষ্ট লঘুচাপ : গরম কমে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা