ভিডিও মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৩ জানুয়ারী, ২০২৫, ১১:১২ দুপুর

পরিচালক রায়হান রাফির বাবা মারা গেছেন

পরিচালক রায়হান রাফির বাবা মারা গেছেন, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার রায়হান রাফির বাবা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী তমা মির্জা।তমা মির্জা রায়হান রাফিকে ট্যাগ করে লিখেছেন, ‘রায়হান রাফির আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।’তার কথায়, ‘এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে।’ শেষে তিনি বলেন, ‘আন্টির জন্য, রাফীর জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, রাফীর পরিচালিত প্রথম চলচ্চিত্র হল ‘পোড়ামন ২’। এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ছিলেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। এ চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা ও শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীসহ মোট চারটি মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছিল।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ 

পোস্টাল ব্যালটের ফলাফলে কিছুটা বিলম্ব হতে পারে : ইসি সচিব

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবে বিএনপি : মাহদী আমিন

ইরানের জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে দূরে থাকার নির্দেশ

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : আইজিপি

বগুড়ার নন্দীগ্রামে জামায়াত-বিএনপি’র সংঘর্ষে আহত ৩