ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ জানুয়ারি, ২০২৫ ০৮:২৭ পিএম

বিনিয়োগ আদায়ে ইউনিয়ন ব্যাংকের অবস্থান কর্মসূচী

গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং ব্যাংকের ভীত অধিকতর শক্তিশালীকরণের লক্ষ্যে ইউনিয়ন ব্যাংক পিএলসি. নতুন বছরে খেলাপি বিনিয়োগ আদায়ের লক্ষ্যে নানাবিধ কর্মসূচী গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে ০৭ জানুয়ারী, ২০২৫ তারিখে ব্যাংকের খেলাপি গ্রাহক রাঙ্কা ডেনিম টেক্সটাইল মিলস লিমিটেড, রাঙ্কা সোয়েল কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড, রুট ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এবং রুট অ্যাপারেলস লিমিটেড (রুট গ্রুপ) এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রাজ্জাকুল হোসেন এর নিকট ব্যাংকের বকেয়া পাওনা প্রায় ৭৯৬.৩৬ কোটি টাকা আদায়ের লক্ষ্যে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে উক্ত প্রতিষ্ঠানের অফিসের সামনে ব্যাংকের প্রধান কার্যালয় এবং শাখার বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তাগণ অবস্থান কর্মসূচী পালন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু ২৪ ঘণ্টায় ভর্তি ২০ জন

নাটোরে নিখোঁজ শিশু ১৪ মাস পর উদ্ধার যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

বগুড়ার প্রবীণ জামায়াত নেতার ইন্তেকাল

একটি কিডনির জন্য থমকে গেছে সজিবের জীবন

বগুড়ায় ফল ব্যবসায়ীর হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

দিনাজপুরের বিরলে রাসায়নিক সার মজুত ব্যবসায়ীর অর্থদন্ড