ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ জানুয়ারি, ২০২৫ ১০:০৬ পিএম

নেত্রকোনায় এসআই শফিকুলকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

নেত্রকোনায় এসআই শফিকুলকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

নেত্রকোনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলামকে (৪৮) কুপিয়ে হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এসময় হত্যায় ব্যবহৃত লাল রঙের একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আজ শনিবার (১১ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর উপজেলার পৃথক দুটি স্থানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ ও নেত্রকোনা কার্যালয়ের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া পিবিআই ময়মনসিংহ কার্যালয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার আজ সন্ধ্যায়  এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযানে সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৮) ও মো. বাকী বিল্লাহ (৩০) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ হত্যাকাণ্ডে বেশ কয়েকজন জড়িত রয়েছেন। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন

এ ছাড়া মামলাটি থানা-পুলিশের কাছ থেকে পিবিআইয়ে স্থানান্তরের কার্যক্রমও চলমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাড়পত্র পেল সালমানের ‘মাতৃভূমি’

১

২২ কর্মচারী নিয়োগ দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, অষ্টম শ্রেণি পাসে আবেদন

২

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

৩

বগুড়া জেলা প্রশাসন আয়োজিত দুর্গাপূজার প্রস্তুতি সভায় বক্তব্যের সুযোগ না দেওয়ায় হট্টগোল

৪

ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন মাহমুদা চৌধুরী ও সুমন

৫

আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

৬