ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ জানুয়ারি, ২০২৫ ০৮:৩৩ পিএম

টপ টেন ব্যাংক অ্যাওয়ার্ড’ পেল ন্যাশনাল ব্যাংক

২০২৪ সালে রেমিট্যান্স সংগ্রহে অনন্য অবদান রাখার জন্য সেন্টার ফর এনআরবি এর পক্ষ থেকে ‘টপ টেন ব্যাংক অ্যাওয়ার্ড’ পেল ন্যাশনাল ব্যাংক। ১১ জানুয়ারি ২০২৫ শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে "ব্র্যান্ডিং বাংলাদেশ" প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া বছরব্যাপী "ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২৫" এর উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই পুরস্কার হস্তান্তর করেন। 
 
ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শেখ আকতার উদ্দিন আহমেদ ও ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান মিল্টন রায়। সেন্টার ফর এনআরবি এর চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী ও অন্যান্য গণ্যমান্য দেশি ও বিদেশি অতিথিগণ এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচারের এক যুগ পর বাংলাদেশি কিশোরী উদ্ধার

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর গ্রেপ্তার

বগুড়ায় ৭ বছরের শিশু থানা হেফাজতে

চাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোরচক্রের সদস্য গ্রেফতার

২৪ ঘন্টার মধ্যে বগুড়া জেলা আওয়ামী লীগ শূন্য করতে পারবো : বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

বগুড়ার সারিয়াকান্দিতে ডিবি পরিচয়ে মোবাইল ফোন ছিনতাই করতে গিয়ে যুবক কারাগারে