ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ জানুয়ারি, ২০২৫ ০৮:১৪ পিএম

বহু সাংস্কৃতিক ও ভাষার চর্চার লীলাক্ষেত্র হবে ঢাকা: নাহিদ ইসলাম

রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবটির উদ্বোধন করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’- প্রতিপাদ্যকে সামনে রেখে পর্দা উঠলো ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।

এমন একটি চলচ্চিত্র উৎসব আয়োজনের জন্য প্রধান অতিথির বক্তব্যে আয়োজক প্রতিষ্ঠান রেইনবো ফিল্ম সোসাইটিকে ধন্যবাদ জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা ঢাকাকে বহু সাংস্কৃতিক ও ভাষার চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। সেই সংস্কৃতি চর্চার লীলাক্ষেত্র হবে ঢাকা।’

আজ শনিবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবটির উদ্বোধন করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

 

আরও পড়ুন

 

উপদেষ্টা আরও বলেন, ‘এমন চলচ্চিত্র উৎসবের মাধ্যমে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের নিজেদের ছবিকে তুলে ধরতে পারছি। এমন গ্লোবাল প্লাটফর্মগুলোতে কীভাবে আরও আমাদের নিজেদের ছবিকে সমৃদ্ধ করতে পারি, সরকারের জায়গা থেকে আমরা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করব।’

উৎসব আয়োজক ও চলচ্চিত্র নির্মাতাদের উদ্দেশে নাহিদ ইসলাম বললেন, ‘আমাদের সংগ্রামের ইতিহাস, সংস্কৃতি—সেগুলো আপনারা বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে তুলে ধরুন, তাতে বাংলাদেশের শিল্প সংস্কৃতিক বিকাশ ঘটবে। আর সেখানে সিনেমা একটি বিশেষ ভূমিকা রাখবে, সেটিই আমাদের প্রত্যাশা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের সবুজ চা পাতার ভালো দাম পেয়ে খুশি চাষিরা

পাবনার মোবারকপুর হতে চলেছে উত্তরাঞ্চলের প্রথম গ্যাসক্ষেত্র

ভাদ্রের ভ্যাপসা গরমে জীবনযাত্রায় বিপর্যয়, এ অবস্থা চলবে মাসের শেষ পর্যন্ত

অবাধ তথ্যই দিতে পারে দুর্নীতি মুক্ত দেশ- বগুড়া সিটি প্রশাসক স্বাধীন

দিনাজপুরের কাহারোলে চোরাই মোটরসাইকেলসহ আটক ৪

নওগাঁর বদলগাছীতে পেট্রোল ছুড়ে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ গ্রেফতার ১