ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ জানুয়ারি, ২০২৫ ০৭:৪৩ পিএম

পাবনার সুজানগরে ৩০ টাকা কেজির মুলা এখন ৩ টাকা

পাবনার সুজানগরে ৩০ টাকা কেজির মুলা এখন ৩ টাকা

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের হাট-বাজারে ৩০ টাকা কেজির মুলা এখন মাত্র ৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে মুলা চাষিরা হতাশ হয়ে পড়েছেন। শীতকালীন সবজির মধ্যে মুলা একটি কম দামি সবজি। কিন্তু তারপরও প্রতি বছর মৌসুমের শুরুতে হাট-বাজারে মুলার বেশ দাম লক্ষ্য করা যায়।

এবছরও হাট-বাজারে আগাম চাষ করা মুলা প্রতিকেজি ২০ থেকে ৩০টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু বর্তমানে উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতিকেজি মুলা বিক্রি হচ্ছে ৩ থেকে ৫টাকা দরে।

উপজেলার গোপালপুর গ্রামের মুলা চাষী বিল্লাল হোসেন জানান, এবছর তিনি আগাম আবাদ করা ১বিঘা মুলা ৭০ হাজার টাকা বিক্রি করেছেন। আর তার ১ বিঘা মুলা আবাদ করতে সার বীজসহ উৎপাদন খরচ হয়েছিল মাত্র ১০হাজার টাকা।

আরও পড়ুন

অর্থ্যাৎ উৎপাদন খরচ বাদে তার ১ বিঘা মুলা বিক্রি করে লাভ হয়েছে ৬০হাজার টাকা। অথচ বর্তমানে হাট-বাজারে মুলা বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ৩ সদস্য আটক

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর

আমি আমার স্বামীর প্রথম ও একমাত্র বউ: দীপ্তি চৌধুরী

নির্বাচনি ইশতেহারের চেয়ে গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাসনুভা জাবিন

রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

তেজগাঁওয়ে পুলিশ-অটোরিকশা চালকরা মুখোমুখি, ইটপাটকেল নিক্ষেপ