ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ জানুয়ারি, ২০২৫ ০৯:১২ পিএম

মোহাম্মদপুরে ছিনতাই-চাঁদাবাজ নির্মূলের দাবিতে বিক্ষোভ

মোহাম্মদপুরে ছিনতাই-চাঁদাবাজ নির্মূলের দাবিতে বিক্ষোভ

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী, চাঁদাবাজ নির্মূলে ৭২ ঘণ্টার মধ্যে যৌথ বাহিনীর অভিযানসহ ৩ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে মোহাম্মদপুরের সাধারণ মানুষ।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে জুমার নামাজ শেষে এ বিক্ষোভ সমাবেশ হয়।  

 

এসময় বিক্ষোভকারীরা জানান, ৫ আগস্টের পর থেকে মোহাম্মদপুরে ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। রাস্তায় প্রকাশ্যে ছিনতাই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ছিনতাই, চাঁদাবাজি বন্ধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা।

৭২ ঘণ্টার মধ্যে যৌথবাহিনীর অভিযান দাবি করে তারা বলেন, না হলে আবারও মোহাম্মদপুর ও আদাবর থানা ঘেরাও হবে। স্থানীয় শিক্ষার্থীদের সাথে নিয়ে বিট পুলিশিং ও পুলিশের টহল বাড়ানোর দাবিও জানান তারা। পরে, মিছিল নিয়ে মোহাম্মদপুর থানার সামনে যায় শিক্ষার্থীরা। তবে, গেট বন্ধ থাকায় সেখানেই শেষ হয় কর্মসূচি।

আরও পড়ুন

এক বিক্ষোভকারী বলেন, মোহাম্মদপুরে প্রকাশ্যে ছিনতাই হয়, ডাকাতি হয়। তিন রাস্তার মোড় এলাকায় সন্ধ্যার পর কিশোর গ্যাংয়ের আখড়ায় পরিণত হয়।

অপর এক বিক্ষোভকারী বলেন, ‘এই রাহাজানির পর আমরা বার বার তাদের (প্রশাসন) সাথে কথা বলেছি। উনারা কোনোভাবেই ছাত–জনতার সঙ্গে এক হয়ে কথা বলেন না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসকে সবচেয়ে বেশি বিকৃত করে আওয়ামী লীগ : বগুড়ায় জ্বালানী ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

জয়পুরহাট প্রেসক্লাব নির্বাচনে আবু বক্কর সভাপতি ও সম্পাদক শামীম কাদির

গরীবদের পেটে লা*থি দেওয়ার এত ইচ্ছা কেন : হান্নান মাসউদ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী কে এই প্রহ্লাদ যোশী?

'শুধু রাস্তাঘাট নয় কৃষকের আর্থিক সচ্ছলতাই আসল পল্লী উন্নয়ন’ : আরডিএ বগুড়ায় মির্জা ফখরুল

বগুড়ার সোনাতলা পৌরসভার ২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে  সড়ক উন্নয়ন কাজ চলছে